
ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টায় জাতীয় ছাত্রশক্তি ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে এ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুনায়েদ আল ফুয়াদ এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ হুসেন।
নবগঠিত এ কমিটিতে আরও কয়েকজন তরুণ ও সক্রিয় কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে নতুন নেতৃত্ব ইতোমধ্যেই জেলা শাখার আস্থা অর্জন করেছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই নতুন কমিটির মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।