
মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে মোটরসাইকেল র্যালি, হাটসভা ও জনসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুরে একটি মোটরসাইকেল র্যালি আমজানখোর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে স্কুল হাট বাজারে হাটসভা ও জনসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো. দরবেশ আলী। উদ্বোধনী বক্তব্য রাখেন আমজানখোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন। সভাপতি,
মোঃ আবুল কালাম আজাদ (রাজু)
বক্তব্যে তিনি বলেন, “আমরা সবাই নবীর সেনা, বুলেটের ভয় করি না।” তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করার আহ্বান জানান।
শ্রী পালান চন্দ্র,
তিনি তার বক্তব্যে বলেন, “আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি; কিন্তু আমাদের ঠাকুরগাঁও-২ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই কেন উন্নয়ন হয়নি।”
সভায় আরও উপস্থিত ছিলেন মো. শেখ আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান, ৭ নং আমজানখোর ইউনিয়ন এবং মো. শরিফুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম (এনসিপি)সহ বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।