1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে মা বেকারী সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার লাহিড়ী বাজারের চৌদ্দ হাত কালিতলা কুশার সেন্টারের মেইন রোডে অবস্থিত মা বেকারী সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন এবং যথাযথ প্যাকেজিং না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মা বেকারীর মালিক জাকির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park