1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামি মাদক ব্যবসায়ী মোজাম ডিবির জালে

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:

ইয়াবাসহ ৩২টি মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক (মোজাম)কে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কৌশলে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করছিল মোজাম। অবশেষে ১৫ জুলাই বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক (মোজাম) বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে। ডিবি সূত্র জানায়, তার বিরুদ্ধে ইয়াবাসহ মাদক সংশ্লিষ্ট মোট ৩২টি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিপুল সংখ্যক মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতেন এবং মাদক ব্যবসা চালিয়ে যেতেন। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তাদের আশঙ্কা, কঠোর ব্যবস্থা না নেওয়া হলে তিনি জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park