
ফজলুর রহমান: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
আটককৃত সুজন আলী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পূর্ব বড়গছিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।