1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা রানীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ পঞ্চগড়ে আপন বড় বোনকে ধর্ষণের অভিযোগে, সেই বোনের হাতেই ভাই খুন: দাবি ডিবির ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে পুনাক অফিসের উদ্বোধন পীরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩০ মামলার আসামি জুলাই শহীদ দিবসে বালিয়াডাঙ্গীতে এনসিপির আলোচনা সভা ও দোয়া মাহফিল হরিপুরে ২০০ উপকারভোগীর মাঝে ১,৮০০টি হাঁস বিতরণ

বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জুলফিকার আলী শাহ্-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাশেদুরজ্জামান চৌধুরী রাশেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম এমপি।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাকসুদুল ইসলাম মুন্না। স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান কামু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু হায়াত নুরুন্নবী, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী, সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোঃ সৈয়দ আলম, সাবেক সাধারণ সম্পাদক ড. টি. এম. মাহাবুবর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আবেদুর রহমান, মোঃ খুরশিদ আলম, ডা. মোঃ তোফাজ্জল হোসেন তোফায়েল, মোঃ মামুন আক্তার সবুর এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী খান।
এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভায় উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
কর্মীসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park