1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

বালিয়াডাঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

ফজলুর রহমানঃ ঠাকুরগাঁওয়ের পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর হলরুমে আজ ২১ জানুয়ারি ২০২৬ ইং বুধবার সন্ধ্যায় মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার আব্দুস সালাম।

অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগণ বক্তব্য বলেন আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। এই দিনে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং আপস হিন দেশপ্রেমিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর সেই দৃপ্ত কণ্ঠস্বর আজও আমাদের প্রেরণার উৎস।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার হোসেন তার বক্তব্য বলেন আজশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৯০তম জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।
পরিশেষে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদেরকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দেন।
এসময় বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park