
মো: নুরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
আজ সোমবার রাতে ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুন নাহার বেগম বালিয়াডাঙ্গী চৌরাস্তায় লাঙ্গল প্রতীকের প্রচারণা র্যালিতে অংশ নিয়েছেন।
র্যালিটি বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় লাঙ্গল প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নূরুন নাহার বেগম ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় পার্টিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় জাতীয় পার্টি সবসময় কাজ করে যাচ্ছে।
আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
র্যালিতে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।