
ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকার পাড়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরসহ ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে আঃ বাসেদ হুজুরের বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।