1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

বালিয়াডাঙ্গীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

ফজলুর রহমান: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে উপজেলা নির্বাচন অফিস, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।এতে অংশগ্রহণ করেন ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. ইশ্রাত জাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।

কর্মশালায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতকরণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ব্যবহারের নিয়মাবলি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ভোটগ্রহণকারী কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আগামী নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park