1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ৪ জন

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩২৭ বার পঠিত

নুরুজ্জামান,বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিন মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিআর-৪৫৩/২৫ মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুমন আলী (পিতা- মো. সাইফুল ইসলাম, গ্রাম- পারুয়া)কে গ্রেফতার করা হয়।

পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. জাকরিয়া (৪৫) (পিতা- মৃত পিসকার আলী, গ্রাম- উত্তর পাড়িয়া) এবং ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মতিউর রহমান (৪০) (পিতা- মৃত নইমদ্দিন, গ্রাম- বোগাদিঘী, ধনতলা ইউনিয়ন)কে হাতেনাতে আটক করে পুলিশ।

এ ছাড়া অভিযানের সময় মইনাস সিংহ (২০) (পিতা- মহিন চন্দ্র সিংহ, গ্রাম- পাঁচপীর) নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park