1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে দুধ বাজারে স্যানিটারি ইন্সপেক্টরের অভিযান 

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান,বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী শহরের প্রধান দুধ বাজারে বুধবার ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 

অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে দুধের মান যাচাই এবং জনস্বাস্থ্য রক্ষা।

অভিযান পরিচালনা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিষদ পরিদর্শক ফরিদা পারভীন, এবং সহযোগিতা করেন সহকারী স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুল গফুর।

এ সময় বাজারের বিভিন্ন দুধ বিক্রেতার দুধ পরিক্ষা করে দুধের ঘনত্ব, সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা যাচাই করা হয়। অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন কয়েক জন দুধ বিক্রেতার দুধ থেকে দুধের নমুনা সংগ্রহ করা হয়।

তবে প্রাথমিক পরিদর্শনে পানি মিশ্রিত দুধ বা পাউডার মিশ্রিত দুধ বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি। কর্মকর্তারা সতর্ক করেছেন যে, স্বাস্থ্যবিধি মেনে দুধ সংরক্ষণ ও বিক্রি করতে হবে।

অভিযানের খবরে বাজারে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ক্রেতারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত তদারকির দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park