1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাদামবাড়ী বাজারে হাটসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

বালিয়াডাঙ্গীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাদামবাড়ী বাজারে হাটসভা অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাদামবাড়ী বাজারে এক হাটসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় এ হাটসভা অনুষ্ঠিত হয়।

 

হাটসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

 

হাটসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী, নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

 

সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ ফরহাদ রেজা, ইউনিয়ন সভাপতি, ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park