1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুপুর ডিএম স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন শুধো বালা (স্বামী: গিরেন চন্দ্র)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার বাসিন্দা।

আহতরা হলেন মেজানি বালা (স্বামী: বিনয়), তিনি ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বাসিন্দা এবং সাজেন, যিনি পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে চলাচলের সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শুধো বালা মারা যান।

আহত মেজানি বালা ও সাজেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park