1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে জে এন্ড এস কোচিং সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট বাজার সংলগ্ন রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠের দক্ষিণ পাশে অবস্থিত জে এন্ড এস কোচিং সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) বিকেলে এ আয়োজন শুরু হয়। ইফতার মাহফিল উপলক্ষে বিকাল থেকেই রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।

 

কোচিং সেন্টারটি পরিচালনা করছেন মো. জসীমউদ্দীন (বিবিএ, এমবিএ-ম্যানেজমেন্ট)। তিনি জানান, এখানে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করা হয়। পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতসহ বিভিন্ন বিষয়ে মনোরম পরিবেশে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

অনুষ্ঠানে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় কোচিং সেন্টারের পরিচালক মো. জসীমউদ্দীন বলেন, রমজান মাস আল্লাহ তায়ালার অশেষ রহমতের মাস। এই পবিত্র মাসে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করতে পেরে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

 

স্থানীয় কয়েকজন জানান, এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park