1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে এ আয়োজন করা হয়।

 

আয়োজকরা জানান , দুপুর থেকেই ইফতার মাহফিলকে কেন্দ্র করে রান্না-বান্নাসহ বিভিন্ন প্রস্তুতি শুরু হয়। পরে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা, হাফেজ, তালেবে এলেম এবং বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম। তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদের জীবনের প্রতিটি কাজ তার হুকুম অনুযায়ী করার নির্দেশ দিয়েছেন এবং রমজান মাসে সংযম ও তাকওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে।

 

আরো উপস্থিত ছিলেন আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শেখ আইয়ুব আলী। তিনি বলেন, আল্লাহ তায়ালা মানুষকে একমাত্র তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, রমজানের রোজা পালন এবং কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

 

ইউনিয়ন সভাপতি বলেন, এমন একটি আযয়োজন করতে পেরে তারা আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি।

 

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন আমজানখোর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (রাজু), ৩নং ওয়ার্ড সভাপতি ওহাব আলী ও মোঃ সুহেল রানা সহ অন্যান্য নেতাকর্মীরা।

 

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে সবাইকে দ্বীনদার ও পরহেজগার হওয়ার তাওফিক দান, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার শক্তি দান, অসুস্থদের সুস্থতা এবং মৃতদের মাগফেরাত কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park