1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় ক্যাম্পের হাট ঈদগাহ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
সভাপতিত্ব করেন আমজানখোর ইউনিয়নের বিশিষ্ট নেতা মোঃ আব্দুল কালাম আজাদ (রাজু)।

উদ্বোধনী বক্তব্য রাখেন আমজানখোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, “অনেক বছর পর খোলা মাঠে জনসভা করার সুযোগ পেয়েছি। ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব’—এই স্লোগানের পরিবর্তে এখন স্লোগান হওয়া উচিত ‘আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থীকে দেব’।”
তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করার জন্য।

জনসভায় আরও উপস্থিত ছিলেন—

মোঃ রফিকুল ইসলাম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখা
মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখা
মোঃ শেখ আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান, আমজানখোর ইউনিয়ন
ডাঃ মোঃ ফয়সাল আমিন, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থীর সুযোগ্য সন্তান
এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন হাফেজ ডাঃ মোঃ ওহাব (মানিক)। তিনি বলেন, “সব মার্কা দেখা শেষ, এখন দাঁড়িপাল্লার পালা। বাংলাদেশকে আপডেট করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আপডেট না হলে আগের মতোই দুর্দশা থেকে যাবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভাটি শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park