1. admin@dailyuttarerchitro.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বালিয়াডাঙ্গীতে কৃষি সম্প্রসারণ জোরদারে কমিউনিটি ফেসিলেটরদের প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ফজলুর রহমান,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কমিউনিটি এক্সটেনশন ফেসিলেটরদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) উপজেলা কৃষি অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে World Vision Bangladesh-এর কমিউনিটি ফেসিলেটররা অংশগ্রহণ করেন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ১০ জন এবং হরিপুর উপজেলা থেকে ৮ জন উপস্থিত ছিলেন। এছাড়াও RDRS Bangladesh-এর ভলেন্টিয়ার হিসেবে বালিয়াডাঙ্গী থেকে ১ জন এবং হরিপুর থেকে ১ জন অংশ নেন।

প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা (সাইন্টিফিক অফিসার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পঞ্চগড়), মোঃ খাদিমুল ইসলাম (সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বালিয়াডাঙ্গী), মোঃ মজিবুর রহমান (প্রজেক্ট ম্যানেজার, HarvestPlus), ড. এ কে এম সালাউদ্দিন (টিম লিডার, এগ্রিকালচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, RDRS Bangladesh), মোঃ ওয়াহিদুল আমিন (কান্ট্রি ম্যানেজার, HarvestPlus), শেখ শরিফুল ইসলাম (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার, HarvestPlus বাংলাদেশ) এবং আব্দুল্লাহ আল বাকী (কৃষি অফিসার, RDRS বাংলাদেশ)।

প্রশিক্ষণে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, মাঠপর্যায়ে কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষি সেবাকে আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park