1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে এতিম শিশুদের নিয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন-এর ঠাকুরগাঁও জেলা শাখা। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এতিম শিশুরা অংশগ্রহণ করে।

বালিয়াডাঙ্গী সিটি ফুড সেন্টারে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও জেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জায়েদ এবং ছাত্র প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম। আহ্বায়ক মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক মাজেদুর রহমান ও সাংবাদিক হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা—সংযম, সহমর্মিতা ও মানবিকতার চর্চাকে বাস্তবে রূপ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে ইফতার পরিবেশন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park