1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৪৪ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে রিপন আলী (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রিপন আলী উপজেলার ধনতলা ইউনিয়নের কাচনা গ্রামের আইনুল হকের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী ওই এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল রিপন। একপর্যায়ে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অভিযোগের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্তকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park