
মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সাইদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট ইউসুফ আলী, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুন আক্তার সবুর, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারসহ ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের বেউরঝাড়ী ও পাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারবৃন্দ এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।