1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত যাত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়ার ভয়াবহ বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যশোর থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া একটি পরিবহন ফতেপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ তাতে আগুন ধরে যায়। মুহূর্তের ব্যবধানে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হলেও বাসের ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে এবং চোখের পলকে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে দ্রুত নামার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যশোর ফায়ার স্টেশনের একটি ইউনিট। তাদের কঠোর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভেতরের অধিকাংশ অংশ ভস্মীভূত হয়ে গেছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদের মৌসুমে বাড়তি আয়ের আশায় কোনো বিরতি ছাড়াই দিন-রাত একটানা চালানো হচ্ছিল গাড়িটি। ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপের কারণে ‘ওভারহিটিং’ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও দূরপাল্লার পথে গাড়িটি নামানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এ ঘটনার পর যশোর-নড়াইল মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park