1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে দুই পরিবার সর্বস্বান্ত, পাশে দাঁড়ালেন আন-নাহল ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের বালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দরিদ্র পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার কিছুক্ষণ আগে হযরত কালু শাহ্ মাজার সংলগ্ন বড় পুকুরের পাশে অবস্থিত আমিরুল ইসলাম ও আমেনা বেওয়ার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় মুহূর্তের মধ্যেই ঘরের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। এতে দুই পরিবারই সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে।

 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি বর্তমানে পাড়িয়া বাজার বালিকা হেফজখানা মাদ্রাসায় আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, “আমাদের ঘরবাড়ি সবকিছুই পুড়ে গেছে, পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”

 

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সামাজিক সংগঠন আন-নাহল ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণকালে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

 

স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি সহায়তা পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park