1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৫ মার্চ, ২০২৬ ইং) লালমনিরহাট জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্ব শীল সমাবেশে,

প্রধান অতিথি মাওলানা আবুল হাসনাত মোঃ আবদুল হালিম,

জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায়, প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এ সংগঠনে কাজ করি। এখন থেকে পুরো শক্তি নিয়ে সাংগঠনিক কাজ এগিয়ে নিতে হবে ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে।

একজন উপদেষ্টা কর্তৃক জামায়াত কে মেইন স্ট্রিমে যেতে না দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার কথা থেকে স্পষ্ট হয় বিগত সরকার পরিকল্পিত ভাবে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে। এ প্রক্রিয়ায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে।এসমাবেশে আরো উপস্থিত ছিলেন হাতীবান্ধা ও পাটগ্রামের নমিনি মোঃআনোয়ারুল ইসলাম রাজু সাবেক জেলা আমীর ও রংপুর – দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক আমীর প্রভাষক আতাউর রহমান। জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park