1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন চায় বিভাগের নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত সিন্ডিকেট থেকে গঠিত কমিটির সর্বসম্মত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন চায় বিভাগের শিক্ষার্থীরা। আসন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় বিষয়টি উৎথাপনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানায় শিক্ষার্থীরা।

 

জানা যায় আগামী ২৯ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ কমিটি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। গঠিত বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কালক্ষেপন করলে আন্দোলনের হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

 

এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী মাসুম মিয়া বলেন, “বর্তমান বিশ্বে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন একে অপরের পরিপূরক। বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন হলে একাডেমিক গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত হবে। সুতরাং বিশেষায়িত কমিটির সুপারশিসমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে অন্যথায় আমরা দাবি আদায়ে কঠোর হব।

 

বিশেষজ্ঞ কমিটির সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশেষায়িত কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের বর্তমান নাম পরিবর্তন করে নতুন হিসেবে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ হবে মর্মে সর্বস্মত সিদ্ধান্ত হয়। সেই সাথে বর্তমান কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহীত হয়।

 

এর আগে গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভা থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

এই বিষয়ে কমিটির সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত বাস্তবতা বিবেচনা করে বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের প্রস্তাব বিশেষায়িত কমিটিতে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি এখন সিন্ডিকেটের অনুমোদনের চূড়ান্ত অপেক্ষায় রয়েছে।”

 

এ বিষয়ে সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তুহিন অবন্তের কাছে জানতে চাইলে তিনি জানান, “এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের মঙ্গলের কথা ভেবেই যেকোনো সিদ্ধান্ত নিবে এবং সেই সিদ্ধান্তের প্রতি আমার সমর্থন থাকবে।”

 

বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের সর্বস্মত সুপারিশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park