1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে এনায়েতুল (প্রায় ৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত এনায়েতুল বীরগঞ্জ উপজেলার সাতর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে। তিনি কাহারোল উপজেলার তারকা ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এসে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন তিনি। অতিরিক্ত গরম ও ভিড়ের কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে হিটস্ট্রোকে আক্রান্ত হন।

পরে ফিলিং স্টেশনের কর্মচারীরা দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসক জানান, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় অবস্থানের কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ও পর্যাপ্ত ব্যবস্থাপনার দাবি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park