1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

ফজলুর রহমান: পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও-এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। তিনি একই সঙ্গে পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও-এর গভর্নিং বডির সভাপতির দায়িত্বও পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
“সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে খেলার মাঠ থেকেই।”
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সবসময় পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে পাশে থাকবে।
বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) ট্রেনিং সেন্টার জনাব শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জুয়েল রানা, পিপিএম-সেবা, ঠাকুরগাঁও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park