1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পুঠিয়ায় মানবিকতার জয়: অসহায় ইতির পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও লিয়াকত সালমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ সিজার হোসেন,পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: পবিত্র রমজান মাস শুরু হতেই রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
উপজেলার বেলপুকুর ইউনিয়নের পশ্চিম জামিরা গ্রামের বাসিন্দা মোছাঃ ইতি খাতুন দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছিলেন । তার স্বামী স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম হওয়ায় পরিবারটির উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা নেই । রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর অভাব ইতি খাতুনকে গভীর দুশ্চিন্তায় ফেলে দেয় ।
এই পরিস্থিতির কথা জানতে পেরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস দ্রুত ওই পরিবারের খোঁজখবর নেন । পরবর্তীতে তাদের ইউএনও অফিসে ডেকে নিয়ে হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয় ।
সহায়তা প্রদানকালে ইউএনও লিয়াকত সালমান বলেন: “রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার মাস । সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো । প্রশাসনের পক্ষ থেকে যাদের প্রয়োজন, তাদের সহায়তায় আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে ।”
তিনি ওই পরিবারের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে অসহায় পরিবারটি যেমন উপকৃত হয়েছে, তেমনি স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে । স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park