1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পুঠিয়ায় তরুণদের নিয়ে জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

পুঠিয়ায় তরুণদের নিয়ে জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারী) পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া বাজার ও কলাহাটা, কানাইপাড়া, হলহলিয়া, গোবিন্দনগর, গন্ডগোহালী, ধোপাপাড়া বাজার, হাড়োখালি, সৈয়দপুর, বারোপাখিয়া, বিলমাড়িয়া ইক্ষু সেন্টার ও বাসুদেবপুরসহ বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান স্থানীয় তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়েই ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষিত ও সচেতন তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। কর্মসংস্থান সৃষ্টি, নৈতিক শিক্ষা বিস্তার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়াতে জামায়াতে ইসলামীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক মন্টু, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার, ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক আব্দুল আজিজ, জামায়াত নেতা অধ্যাপক শাখাওয়াত হোসেন মুন্সী, শ্রমিক নেতা আমিনুল ইসলাম ডালিম ও ফজলুর রহমান, জীবন, মুসাব্বিরুল এবং ছাত্রশিবির নেতা ইখলাস কাজীসহ দলীয় নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে উপস্থিত তরুণরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্বকে সংসদে পাঠানোর আগ্রহ প্রকাশ করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park