
ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত আঁখ মাড়াই যন্ত্রে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের আলশিয়া কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেমি আক্তার ওই গ্রামের তাজেল রানার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে ব্যবহৃত ব্যাটারি চালিত আঁখ মাড়াই যন্ত্রে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।