
ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পীরগঞ্জ থানা পুলিশ। অভিযানে রাকিব ও শাহিনুর ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নিয়ামতপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে রাকিব এবং শিবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শাহিনুর ইসলাম।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।