1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পীরগঞ্জে কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পঠিত

পীরগঞ্জে কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম ইসফাকুল করিম।
এ সময় ৭৫জন কৃষকদের মাঝে ১ বিঘা জমিতে চাষের জন্য ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরণ, ২০০ কেজি ভার্মি কম্পোস্ট সার, ৭ কেজি বালাইনাশক ও ১টি সাইনবোর্ড দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সরকারের এ উদ্যোগের ফলে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিক ভাবে লাভবান হবেন। একই সঙ্গে দেশে গ্রীষ্মকালিন পেঁয়াজের বীজ উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park