1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পীরগঞ্জে অন্তঃ উপজেলা ক্রীকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

এন এন রানা,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের পিতা পীরগঞ্জের কৃতি সন্তান (কোষারানীগঞ্জ ইউনিয়নের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান) আলহাজ¦ মোবারক আলী স্মৃতি অন্তঃ উপজেলা ক্রীকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার দুপুরে পীরগঞ্জ ক্রীকেট একাডেমির আয়োজনে মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।

উদ্বোধনী সভায় উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর সভাপতিত্বে এবং খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেল বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ ক্রীকেট একাডেমির সভাপতি জিয়াউল্লাহ রিমু প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির সহ খেলোয়াড়, কোচ, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টুর্নামেন্টে ১৯টি দল খেলায় অংশ নিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park