1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের ওয়াটার পুলে সাঁতার কাটতে নেমে এক নবম শ্রেণির শিক্ষার্থী আবিদ আহানাফ সোয়াদ (১৫) মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দিগ্রাম এলাকায়।

নিহত আবিদ বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থী। পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রাম। আবিদের বাবা আবু হাসিব সোহরাওয়ার্দী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা দিনভর বিভিন্ন রাইড উপভোগের পর বিকালে ওয়াটার পুলে নামে। এ সময় আবিদ পুলে লাফ দেওয়ার সময় নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পান এবং পানিতে তলিয়ে যান। সহপাঠীদের চিৎকারে পার্ক কর্তৃপক্ষ ও শিক্ষকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, আবিদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার চাইলে অভিযোগ বা মামলা দায়ের করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য অবহেলার তদন্ত শুরু করা হয়েছে এবং প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park