1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মো: মামুন হাসান, পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:  খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। আজ ৮ই মার্চ ২০২৬ (রবিবার) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

 

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) সরাসরি উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করেন।

এসময় লোগাং জোনের আওতাধীন ২৮টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে শিক্ষার প্রসারে পূর্ব দমদম এবতেদায়ী মাদ্রাসায় ০৪ বান্ডিল ঢেউটিন ও হার্ডওয়্যার সামগ্রী এবং ১টি গরিব পরিবারকে ০৩ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। এছাড়া একটি প্রতিবন্ধী শিশুর সুচিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার।

 

সহায়তা প্রাপ্তরা বিজিবি’র এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park