1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি), লোগাং জোন।

 

বুধবার (০৪ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ বিশেষ টহল পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে ৩৭.৩৮ ঘনফুট পরিমাণ সেগুন কাঠ (মোট ৪৩ টুকরা) জব্দ করা হয়। আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার ৭২৫ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

 

পরবর্তীতে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

 

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park