1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

মো: মামুন হাসান, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পানছড়ির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ কাজী আকাশের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তারসহ পানছড়ি উপজেলার ৩১৫ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

 

উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনকে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস।

 

ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park