1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

‎পানছড়িতে পার্বত্য নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত

একরামুল হক, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মো. মাসুদ রানা।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

‎

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. জালাল হোসেন এবং পার্বত্য ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মোজাহেদুল ইসলাম।

‎

‎বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ নাগরিক সমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎

‎ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park