1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মো: মামুন হাসান, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৮ মার্চ ২০২৬) সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিকা বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও তাদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দ্বিপায়ন চাকমা, তথ্য আপা অন্তরা চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, লক্ষ্মীছড়ি মহিলা কলেজের প্রফেসর মার্টিনা দেওয়ান এবং অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মাধ্যমে নারী ও কন্যাশিশু ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর পিপি রানী ত্রিপুরা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী কল্যাণ সমিতির নেত্রী ও স্থানীয় নারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

এছাড়াও একই দিন সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বীর বালা চাকমার সভাপতিত্বে এবং সবিতা চাকমার উপস্থাপনায় লতিবান কমিউনিটি সেন্টারে আদিবাসী নারীদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী নেত্রী মানেক পুদি চাকমা, শেফালী চাকমা, সুজাতা চাকমা, লিমি চাকমা, অপরাজিতা চাকমা, সুবর্ণা খীসা, মুকুলিকা চাকমা, আশা চাকমা সহ উপজেলার বিভিন্ন গ্রামের দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park