1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

পহেলা বৈশাখে সীমান্তে মিলন মেলা স্থগিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: পহেলা বৈশাখ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রতিবছর আয়োজিত মিলন মেলা এ বছর স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। বিশেষ করে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা, নদীপথ ও আশপাশের সীমান্তবর্তী স্থানে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় সবাইকে ঘরে বসেই নিরাপদভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park