1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পবিত্র শবে কদর আজ রাতেই: ইবাদত-বন্দেগিতে মশগুল হবেন ধর্মপ্রাণ মুসলমানরা

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর—ইসলামের দৃষ্টিতে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রজনী। সূর্যাস্তের পর থেকেই শুরু হবে এই বরকতময় রাত, যা ফজর পর্যন্ত শান্তি, রহমত ও মাগফিরাতে পরিপূর্ণ থাকবে।

 

ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই রাতেই মহান আল্লাহ তাআলা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কুরআন নাজিল করেন। পবিত্র কুরআনের সূরা কদরে বলা হয়েছে, “নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর এক হাজার মাস অপেক্ষা উত্তম।”

 

সারা দেশে মসজিদ ও ঘরে ঘরে ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর কুরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন। রমজানের শেষ দশকে এই রাতের অপেক্ষায় থাকেন মুসলিম উম্মাহ, কারণ এটি গুনাহ মাফ ও রহমত লাভের বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত।

 

হাদিস শরিফে উল্লেখ আছে, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য ক্ষমার দরজা খুলে দেন। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় ইবাদতে লিপ্ত থাকে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।

 

ইসলামি বর্ণনা অনুযায়ী, এই রাতে হজরত জিবরাইল (আ.)-সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতীর্ণ হন এবং ফজর পর্যন্ত শান্তি ও কল্যাণ বর্ষিত হতে থাকে।

 

রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। যদিও অনেকের মতে ২৭ রমজানের রাতটি অধিক সম্ভাবনাময়, তবে আলেমদের মতে এটি শেষ দশকের যেকোনো বেজোড় রাতে হতে পারে।

 

এই রাতে বিশেষভাবে বেশি বেশি ইবাদত করার পাশাপাশি তওবা ও ইস্তিগফারে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন আলেমরা। হজরত আয়েশা (রা.)-কে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া শিখিয়েছেন, সেটি হলো—

“আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি।”

 

অর্থাৎ, “হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করুন।”

 

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই রাত আত্মশুদ্ধি ও নতুনভাবে জীবন গড়ার এক মহাসুযোগ হিসেবে বিবেচিত। আল্লাহ তাআলা যেন সবাইকে এই মহিমান্বিত রাতের বরকত লাভের তৌফিক দান করেন—এটাই সবার প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park