
ফজলুর রহমান:
রংপুর জেলা পুলিশের পদোন্নতি প্রাপ্ত সদস্যদের আনুষ্ঠানিকভাবে নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
২৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে আয়োজিত অনুষ্ঠানে মোট নয়জন পুলিশ সদস্যকে এএসআই (নিঃ) পদে পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতি প্রাপ্তরা:
নায়েক মোঃ আশরাফুল আলম → এএসআই (নিঃ)
নায়েক মোঃ রাকিব আলী → এএসআই (নিঃ)
কনস্টেবল সোহাগ বাবু → এএসআই (নিঃ)
কনস্টেবল মোঃ আজিজুল ইসলাম → এএসআই (নিঃ)
কনস্টেবল বিকাশ চন্দ্র রায় → এএসআই (নিঃ)
কনস্টেবল রতন চন্দ্র বিশ্বাস → এএসআই (নিঃ)
কনস্টেবল আতিকুর রহমান → এএসআই (নিঃ)
কনস্টেবল আব্দুর রশিদ → এএসআই (নিঃ)
কনস্টেবল রুবেল → এএসআই (নিঃ)
র্যাংক ব্যাজ পরিধান কার্যক্রমের পর পুলিশ সুপার মহোদয় সদস্যদের সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবা প্রদানে বিশেষভাবে গুরুত্ব দিতে বলেছিলেন।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন, বিশেষ করে জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আরআরআই, রিজার্ভ অফিস, রংপুরসহ অন্যান্য কর্মকর্তাগণ।
তথ্য ও সূত্র: মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর