1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন রংপুরের পুলিশ সুপার

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন রংপুরের পুলিশ সুপার

ফজলুর রহমান:
রংপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরানো হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রংপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
এসময় জেলা পুলিশের সদস্য আফরিন আরা নায়েক থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) এবং শাহিন আলম নায়েক থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) পদে পদোন্নতি লাভ করেন।
র‍্যাংক ব্যাজ পরিধান কার্যক্রম শেষে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সুশান্ত চন্দ্র রায়, রিজার্ভ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরআই)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park