
মোঃ তোছাদ্দেকুর রহমান
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে লালমনিরহাট জেলা পুলিশ-এ কর্মরত এসআই (সঃ) মোঃ আনোয়ার হোসেন ও মোঃ আব্দুর রশিদ পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে উন্নীত হন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনই একজন পুলিশ সদস্যের মূল শক্তি। পাশাপাশি নতুন পদে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ সফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাটসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।