1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পঠিত

আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নতুন ঘোষিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেছে জেলায় কর্মরত প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষকেরা। শিক্ষকদের কাউকে না জানিয়ে পকেট কমিটি ঘোষণা করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা।

 

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পঞ্চগড় ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলার শিক্ষক প্রতিনিধিরা এতে অংশ নেয়।

 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা আহবায়ক নাসের বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মোকবুলার রহমান, আটোয়ারী উপজেলার যুগ্ম আহবায়ক রেজা আল মামুন,বোদা উপজেলার যুগ্ম আহবায়ক মো: ইয়াকুব আলী,পঞ্চগড় সদর উপজেলার যুগ্ম আহবায়ক কাজী আওলাদ হোসেন বুলবুল, মিজানুর রহমান রাজু, উম্মে শালমা, নাসিরুল হক, মিজানসহ অনেকেই।

 

এসময় বক্তারা বলেন, গত ৩১মার্চ কাউকে না জানিয়ে শিক্ষক আসাদুল্লাহ আজাদ ও কেরামত আলী একটি মনগড়া কমিটি গঠন করে। উক্ত কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং নাসের বাবুলকে আহবায়ক করে নতুন কমিটি ঘোষনা করা হবে।

 

শিক্ষক নেতারা বলেন, গত ৩১ মার্চ যে কমিটি গঠন করা হয়েছে। সেখানে অনেকের নাম থাকলেও তারা কেউই জানেন না; আবার তাদের সাথে কথা বলাও হয় নি বলে মতবিনিময় সভায় জানিয়েছেন নতুন কমিটিতে থাকা সদস‍্যরা।

বিতর্কিত নতুন কমিটি থেকে তারা অব‍্যাহতি চেয়ে নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির অধীনে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি করার সিদ্ধান্তে এক মত হয় শিক্ষকেরা।

শিক্ষক নেতা নাসের বাবুলের নেতৃত্বে পঞ্চগড় জেলায় একটি জেলা কমিটি গঠনের সিদ্ধান্তে একমত হয়ে তারা পদত‍্যাগ করেন বলে জানিয়েছেন।

 

আহবায়ক কমিটির সভাপতি নাসের বাবুল জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একটি কমিটির নাম দেখতে পেয়ে ৫ উপজেলার নেতৃত্ববৃন্দ হতবাক ও হতাশ হয়েছে। কমিটি শিক্ষক নেতা ও সাধারণ শিক্ষকদের না জানিয়ে নতুন কমিটি করায় বিষ্ময় প্রকাশ করেছে।

 

সভায় দ্রুতই সকল শিক্ষকের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতি অনুস্মরণ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটি নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park