1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত

আনিসুর রহমান মানিক, পঞ্চগড় জেলা প্রতিনিধি: আজ, মঙ্গলবার: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে, পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ, বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে রঙিন ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন মুখোশ ও প্রতীকী উপস্থাপনায়, শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া আপা এবং পুলিশ সুপার রবিউল ইসলামসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা, সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাই, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক, এই উৎসবের মাধ্যমে আমরা নতুন বছরের সূচনায় সকল ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।”

 

পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, “নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন”

 

উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে, এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও পঞ্চগড়ে ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park