1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পঠিত

আনিসুর রহমান মানিক,পঞ্চগড় জেলা প্রতিনিধি: আজ সোমবার পঞ্চগড়, পৌরসভা এলাকায় এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা, অভিযান অনুষ্ঠিত হয়েছে। নগর উন্নয়ন ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত, এই কর্মসূচি নুরজাহান হোটেল এলাকা থেকে শুরু হয়ে, চৌরঙ্গী মোড় হয়ে পঞ্চগড় সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।

পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অভিযানে, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক, অঙ্গ সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, একযোগে অংশ নিয়ে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলার প্রত্যয়ে কাজ করেন।

এই মহৎ উদ্যোগে বিশেষভাবে সহযোগিতা করেন হায়তুন ভাই,তার আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে পুরো কার্যক্রমটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা রাস্তা, ড্রেন এবং আশপাশের এলাকা পরিষ্কার করে, পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেন।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ কেবল পরিবেশ পরিচ্ছন্ন রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় বক্তারা সকল নাগরিককে এ ধরনের উদ্যোগে, অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, “আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই, তবে আমাদের শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।”

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুস্থ পঞ্চগড়—এই প্রত্যাশাই ছিল পুরো আয়োজনের মূল প্রতিপাদ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park