1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ যুবক হাসান আলী (৩১) নামে যুবকের সন্ধান পাচ্ছেনা পরিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

আনিসুর রহমান মানিক, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ যুবক হাসান আলী (৩১) নামে যুবকের সন্ধান পাচ্ছেনা পরিবার, অপহরনের অভিযোগ এনে পরিবার এবং এলাকাবসাীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট বাজারে ভূক্তভোগী পরিবারের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিখোঁজ হাসান আলীর পিতা রমজান আলী, প্রতিবেশী হাসান আলী এবং আব্দুল ফারুক বক্তব্য দেন। রমজান আলী জানান গত জানুয়ারী মাসের ১৬ তারিখে হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি বাজারে মনিরের হোটেলে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর রমজান আলী বিভিন্ন মাধ্যম ও জামিরুলের চলা ফেরায় সন্দেহ করা হয় অপহরণের পিছনে তার হাত রয়েছে। জামিরুলকে এক নাম্বার আসামী করে থানায় মামলা করা হয়েছে। পরে অজ্ঞাতনামা দুইজন আসামীকে বগুড়া থেকে গ্রেফতার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। অজ্ঞাতনামা আসামীরা জেল থেকে আমাকে গুম করবে বলে হুমকি দিচ্ছেন সেই সাথে পুলিশ প্রশাসন আমার ছেলেকে উদ্ধার করতে পারছেনা এমন অবস্থায় আমি ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রতিবেশী হাসান আলী এবং আব্দুল ফারুক জানান নিখোঁজ হাসান আলী এলাকায় সুনামের সহিত কাজ করছিল তার চরিত্রও ভালো চার মাস ধরে নিখোঁজ আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি তাকে মৃত অথবা জীবীত তার পিতার কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park