1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নীলফামারীতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নীলফামারীতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

 

ফজলুর রহমানঃ
নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর হামিদুল হত্যা মামলার পলাতক মোঃ আবুল হোসেন (৫৬) ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-এর যৌথ অভিযানে তাকে রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন বাড়ী থেকে আটক করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিকটিম হামিদুল ইসলাম এবং গ্রেফতারকৃত আসামির মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা এবং পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টায় আসামিগণ ভিকটিমের সীমানার মধ্যে অবৈধভাবে একটি ঘর নির্মাণ শুরু করলে হামিদুল বাধা দিতে গেলে মোঃ আবুল হোসেন ও সহযোগীরা মিলে তাকে এলোপাথারী মারপিট করে গুরুতর জখম করেন। পরে আশপাশের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করায়, কিন্তু ২০ ডিসেম্বর সকাল ৮.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর পর ভিকটিমের স্ত্রী নীলফামারী জেলার ডিমলা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৭, তারিখ ২৩/১২/২৫, ধারাসমূহ: ১৪৩/১৪৭/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৪২৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড। হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
র‌্যাব জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় পলাতক আসামি গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও যৌথ অভিযান শুরু করা হয়। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারি ২০২৬ রাত ৮.৫০ ঘটিকায় র‌্যাব-১৩ (সিপিসি-২, নীলফামারী) ও র‌্যাব-৪ (সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা)-এর যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আবুল হোসেনকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, ‘বাংলাদেশ আমার অহংকার’ নীতি মেনে তারা চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য মারাত্মক সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের ঘটনাকে প্রতিরোধে কাজ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park