1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নির্মাণাধীন দবিরিয়া নূর জামে মসজিদে প্রথমবার ইফতার ও মাগরিবের নামাজ আদায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র রমজান মাসের ইফতার উপলক্ষে, নির্মাণাধীন দবিরিয়া নূর জামে মসজিদে প্রথমবারের মতো ঘরোয়াভাবে ইফতার মাহফিল ও মাগরিবের নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত আয়োজনের মাধ্যমে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দবিরিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স-এর আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাতা জানান, মহান আল্লাহর অশেষ রহমতে এই শুভ সূচনা সম্ভব হয়েছে এবং তিনি এ জন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি আরও দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন নির্মাণাধীন মসজিদের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে দৃষ্টিনন্দন ও পরিপূর্ণভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন।

 

অনুষ্ঠানের পূর্বে প্রতিষ্ঠাতা তার মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং তাদেরসহ সকল কবরবাসীর মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

 

এদিনের ইফতার মাহফিলের আয়োজক ছিলেন কাশিবাড়ি নিবাসী জনাব মাসুদ রানা। শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করায় তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

 

ইফতার ও নামাজে প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় ধর্মপ্রাণ রোজাদারগণ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলেই এ আয়োজনকে একটি ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত হিসেবে অভিহিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park